Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পশ্চিম মেদিনীপুরে বিদ্যুৎ বিলে ছাড় পেতে ‘দুয়ারে সরকার’-এ হাজার আবেদন ৫ দিনে

পশ্চিম মেদিনীপুরে বিদ্যুৎ বিলে ছাড় পেতে ‘দুয়ারে সরকার’-এ হাজার আবেদন ৫ দিনে
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: সেচের বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে দুয়ারে সরকার শিবিরে ছাড় ঘোষণা করেছে রাজ্য সরকার। তাতে সাড়া দিয়ে বকেয়া মিটিয়ে দিতে গত পাঁচ দিনে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় এক হাজার আবেদন জমা পড়েছে। বিদ্যুৎ বণ্টন সংস্থার আশা, বাকি দিনগুলিতেও আরও অবেদন জমা পড়বে। ফলে বকেয়ার অনেকটাই আদায় হবে। 
Advertisement
প্রসঙ্গত, কোটি কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে নানা পন্থা নিয়েছে বিদ্যুৎ বণ্টন সংস্থা। গ্রাহকদের বাড়ি বাড়ি যেমন যাচ্ছেন আধিককারিকরা, তেমনই তাঁদের সচেতন করার কাজও চলছে। বকেয়া আদায়ের জন্য বিভিন্ন জায়গায় শিবিরও করা হচ্ছে। এজেন্সিও নিয়োগ করা হয়েছে। যাদের বহু টাকা বকেয়া আছে, তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ করছে এই এজেন্সি। তাতে ভালো পরিমাণ বকেয়া আদায় হচ্ছে বলে সংস্থার দাবি। এর উপর দুয়ারে সরকার শিবিরে ছাড় ঘোষণা করায় আদায় ভালোই হবে বলে তাদের আশা। বিদ্যুৎ বণ্টন সংস্থার রিজিওন্যাল ম্যানেজার(আরএম) প্রদীপ সামন্ত বলেন, এই ছাড় শুধু সেচের বিদ্যুৎ সংযোগের উপর দেওয়া হচ্ছে। স্যালোর সংযোগ আছে এরকম গ্রাহকদের ৩১ ডিসেম্বর ২০১৮ সালের আগের বকেয়ার উপর এই ছাড় দেওয়া হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত এক্ষেত্রে ছাড় চেয়ে জেলার বিভিন্ন দুয়ারে সরকার শিবিরে প্রায় এক হাজার আবেদন জমা পড়েছে। তাদের বকেয়া টাকার ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। এছাড়াও বকেয়া থাকায় যে সুদ নেওয়া হয়, সেটাও নেওয়া হবে না। অবেদনপত্র জমা নেওয়া শেষ হলে এব্যাপারে প্রক্রিয়া শুরু করা হবে। সংস্থার এক আধিকারিক বলেন, যে এজেন্সি নিয়োগ করা হয়েছে, তারা অবশ্য সবরকম গ্রাহকদের ক্ষেত্রেই কাজ করছে। বাড়ি, শিল্প, ব্যবসা ও সেচের যেসব গ্রাহকের দীর্ঘদিন বিদ্যুৎ বিল বকেয়া আছে, এজেন্সি তাদের সংযোগ বিচ্ছিন্ন করছে। আরএম বলেন, কেবল বকেয়া আদায় নয়, যাঁরা নতুন বিদ্যুৎ সংযোগ নেবেন, তাঁরাও দুয়ারে সরকার শিবিরে আবেদন করছেন। মঙ্গলবার পর্যন্ত এরকম প্রায় দেড় হাজার আবেদন জমা পড়েছে। সংস্থার কর্মীরা সঙ্গে সঙ্গে সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিচ্ছেন। এরফলে সংযোগ নেওয়ার ক্ষেত্রেও ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ