Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পশ্চিম চকচকায় তৃণমূলের সভা

পশ্চিম চকচকায় তৃণমূলের সভা
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: শুক্রবার কুমারগ্রাম ব্লকের পশ্চিম চকচকায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা হল। পশ্চিম চকচকা মৌজার ১৪৭ নম্বর বুথে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের কামাখ্যাগুড়ি-১ অঞ্চল সভাপতি মিহির নার্জিনারি, অঞ্চল চেয়ারম্যান প্রবীর চক্রবর্তী, কামাখ্যাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান একাদশী রায় সহ অন্যরা। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ ও প্রকল্প, আগামী দিনের কর্মসূচি ও সাংগঠনিক নানা বিষয়ে সভায় আলোচনা করা হয়। তৃণমূল নেতা মিহির নার্জিনারি বলেন, বুথ ধরে ধরে আমরা সভা করছি। দলীয় সংগঠনকে আরও মজবুত করার বার্তা দেওয়া হচ্ছে কর্মীদের। এছাড়াও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ ও প্রকল্পগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ