নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে ব্যবসা করার আগ্রহ বাড়ছে নতুন প্রজন্মের। গত বছরের ডিসেম্বরে মাসে আয়োজিত এমএসএমই মাসে পশ্চিম বর্ধমান জেলা থেকেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে মাধ্যমে লোনের জন্য আবেদন করেছিলেন ১৭৮৩ জন। আবেদনগুলি যাতে ব্যাঙ্কে পড়ে না থাকে সে বিষয়ে তৎপর হয় পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। শুক্রবার জেলাজুড়ে ব্যাঙ্ক সম্পর্ক দিবস পালন করা হয়। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক থেকে শুরু করে বিডিওরা বিভিন্ন ব্যাঙ্কে গিয়ে আবেদনগুলির বর্তমান অবস্থান জানতে চান। যাতে আবেদনগুলির দ্রুত নিষ্পত্তি করা যায়। এদিন বিকালে আসানসোলের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে হাজির হন জেলাশাসক পোন্নমবলম এস। তিনি একজন আবেদনকারির হাতে লোনের চেকও তুলে দেন।
Advertisement
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ১২৬টি আবেদন মঞ্জুর করেছে বিভিন্ন ব্যাঙ্ক। তারমধ্যে ১৫জনের হাতে লোনের চেক তুলে দেওয়া হয়েছে। বাকি আবেদনগুলি দ্রুত নিষ্পত্তির জন্য ব্যাঙ্কগুলিকে জেলাশাসক নির্দেশ দিয়েছেন।
জানা গিয়েছে, শুধু ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নয়, এমএসএমই মাসে জেলায় যে ১৩২টি ক্যাম্প আয়োজিত হয়েছিল তাতে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে ৫৭৫৩টি আবেদন জমা পড়েছে। জেলাশাসক পোন্নমবলম এস বলেন, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নেওয়ার আবেদনের জমা পড়ার নিরিখে আমরা রাজ্যে পঞ্চম। আমরা নজর রাখছি আবেদনকারিরা যাতে অযথা হয়রানির শিকার না হয়।