Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পশ্চিম বর্ধমানে লোক আদালতে ৫০৪৫টি মামলার নিষ্পত্তি

পশ্চিম বর্ধমানে লোক আদালতে ৫০৪৫টি মামলার নিষ্পত্তি
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শনিবার পশ্চিম বর্ধমান জেলায় লোক আদালতে ৫০৪৫টি মামলার নিষ্পত্তি হল। এদিন জেলার দু’টি বড় শহর আসানসোল ও দুর্গাপুরে লোক আদালত বসে। আসানসোল কোর্টে লোক আদালতের ছয়টি ও দুর্গাপুরে চারটি বেঞ্চ বসেছিল। প্রি-লিটিগেশনের ৪৯০টি  মামলা নিষ্পত্তি হয়েছে। ২ কোটি ৭৪ লক্ষ ৩৪ হাজার ২৭ টাকার মামলা নিষ্পত্তি হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ