Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পশু চিকিৎসা কেন্দ্র পুরসভার

পশু চিকিৎসা কেন্দ্র পুরসভার
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: পথ কুকুরের নির্বীজকরণের জন্য শিলিগুড়ি পুরসভা নিজস্ব পশু চিকিৎসা কেন্দ্র গড়বে। শনিবার শহরের এক নাগরিক ‘টক টু মেয়র’ ফোন ইন লাইভ অনুষ্ঠানে মেয়র গৌতম দেবের কাছে পাড়ায় পাড়ায় পথ কুকুরের দৌরাত্ম্য নিয়ে আতঙ্ক প্রকাশ করেন। মেয়র বলেন, নির্বীজকরণের মধ্য দিয়েই এই সমস্যার সমাধান করতে হবে। স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে একসময় একাজ করা হতো। যা যথেষ্ট ব্যয় সাপেক্ষ। তাই শিলিগুড়ি পুরসভা পথ কুকুরের নির্বীজকরণের জন্য নিজস্ব পশু চিকিৎসা কেন্দ্র করার উদ্যোগ নিয়েছে। ইস্টার্ন বাইপাসের কাছে এই চিকিৎসা কেন্দ্র আগামী পাঁচ মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ