Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পিএসসি’র ৪ পদে নয়া আধিকারিক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের আশা

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) গুরুত্বপূর্ণ ৪টি পদে নতুন ডব্লুবিসিএস আধিকারিকদের নিয়ে আসা হল

পিএসসি’র ৪ পদে নয়া আধিকারিক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের আশা
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) গুরুত্বপূর্ণ ৪টি পদে নতুন ডব্লুবিসিএস আধিকারিকদের নিয়ে আসা হল। ফলে কিছুদিনের মধ্যে পিএসসি’র মাধ্যমে একাধিক নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর ইঙ্গিত স্পষ্ট বলে মনে করছে প্রশাসনিক মহল। পিএসসি’র পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ পদে যুগ্ম সচিব করা হয়েছে শুভময় ভট্টাচার্যকে। তিনি চন্দনগর কর্পোরেশনের কমিশনার পদে ছিলেন। সিনিয়র ডেপুটি সেক্রেটারির তিনটি পদে ডব্লুবিসিএস আধিকারিকদের বদলি করা হয়েছে। কিছুদিন আগে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক অনিল ভার্মাকে পিএসসি’র চেয়ারম্যান নিযুক্ত করে রাজ্য সরকার। তবে এখনও পর্যন্ত নতুন সরকার কাউকে সংস্থার সদস্য হিসাবে নিযুক্ত করেনি। পিএসসি’র ওয়েবসাইটে আগের সরকারের সময় নিযুক্ত হওয়া সদস্যদের নাম ও ছবি আছে। সরকারি সূত্রে খবর, খুব তাড়াতাড়ি নতুন সদস্যও নিযুক্ত করা হবে।

Advertisement

আগামী কয়েক মাসের মধ্যে পিএসসি মিসলেনিয়াস, ডব্লুবিসিএসসহ কয়েকটি বড়ো নিয়োগ পরীক্ষা নেবে। তার সময়সূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। এই পরীক্ষাগুলি নেওয়ার বিজ্ঞপ্তি আগের সরকারের সময় হয়েছিল। পরবর্তী  ক্লার্কশিপ, ডব্লুবিসিএস-এর প্রিলিমিনারি প্রভৃতি পরীক্ষার বিজ্ঞপ্তি  কবে জারি হবে, সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে রাজ্যের যুবসমাজ। পরীক্ষা পদ্ধতির কিছু পরিবর্তন করে কয়েকটি নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি পুজোর আগে বা পরেই দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। স্টাফ সিলেকশন কমিশন ও অন্যান্য নিয়োগ সংস্থাও নিয়োগ পরীক্ষা পরিচালনা করবে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছেন, সরকারি দপ্তরে কয়েক মাসের মধ্যে প্রচুর নতুন নিয়োগ করা হবে । মন্ত্রিসভার বৈঠকে এব্যাপারে আলোচনা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ