Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পরিযায়ীর দেহ ফিরল গ্রামে

পরিযায়ীর দেহ ফিরল গ্রামে
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করণদিঘি: ভিনরাজ্যে রং মিস্ত্রির কাজে গিয়ে মৃত্যু হল মহম্মদ জুনাইদের (২১)। বাড়ি করণদিঘি থানার লাহুতাড়া ২ গ্ৰাম পঞ্চায়েতের কামাত বটতলা গ্ৰামে। শুক্রবার দুপুরে মুম্বইয়ে একটি বহুতলে কাজ করার সময় তিনি পড়ে যান। রবিবার মৃতদেহ গ্রামের বাড়িতে পৌঁছয়। ছেলের নিথর দেহ দেখে শোকস্তব্ধ মহম্মদ ইসমাইল। জুনাইদ দু’মাস আগেই মুম্বাইয়ে কাজে যান। কাজ করার সময় পা পিছলে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ভিনরাজ্যে কাজে গিয়ে গত দু’মাসে করণদিঘির ৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ