Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পর্যাপ্ত পানীয় জলের দাবিতে রানিগঞ্জ ও জামুড়িয়ায় বিক্ষোভ

পর্যাপ্ত পানীয় জলের দাবিতে রানিগঞ্জ ও জামুড়িয়ায় বিক্ষোভ
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: নদীর পাশেই গ্রাম তাও জলকষ্ট। যা নিয়ে দফায় দফায় বিক্ষোভ হচ্ছে রানিগঞ্জ ও জামুড়িয়ায়। রানিগঞ্জ থানার বল্লভপুরে স্থানীয় গ্রাম পঞ্চায়েত উপ প্রধানকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শনিবার এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। বাসিন্দারা উপ প্রধানকে ঘেরাও করার পাশাপাশি রাস্তাও অবরোধ করে। তাঁদের দাবি, নতুন জল প্রকল্প হলেও পর্যাপ্ত জল পাওয়া যাচ্ছে না। পরে পুলিস ও প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়।  একই সমস্যা হয়েছে জামুড়িয়া ব্লকের পাথরচূড় গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, তাঁদের গ্রামের উপর দিয়ে জল প্রকল্পের পাইপলাইন নিয়ে যাওয়া হ঩য়েছে। অথচ তাঁদের এলাকায় পর্যাপ্ত পানীয় জল মিলছে না। তাঁরা দাবি জানান, গ্রামে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা হোক। প্রশাসন জানিয়েছে, সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ