Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পরিযায়ী পাখি চেনাতে পূর্বস্থলীতে মাঝিদের প্রশিক্ষণ

পরিযায়ী পাখি চেনাতে পূর্বস্থলীতে মাঝিদের প্রশিক্ষণ
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: শীত পড়তেই পূর্বস্থলী-১ ব্লকের বাঁশদহ বিলের জলে হাজার হাজার দেশ-বিদেশের পরিযায়ী পাখি দেখতে পর্যটকরা ভিড় জমাচ্ছে। ৭০ একর জলাশয়ে পর্যটকদের নৌবিহারের চাহিদা বাড়ছে। মঙ্গলবার বিলের পাড়ে মৎস্য সমবায় সমিতির ঘরে মাঝিদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পাখি বিশারদ তথা জেলা সহকারি বিদ্যালয় পরিদর্শক প্রিয়ব্রত মুখোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক প্রমুখ। এদিন বড় স্ক্রিনের মাধ্যমে ১২জন মাঝিকে দেশ, বিদেশের পাখি চেনানো হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক পাখি চেনার বিশেষ বুকলেট ও পরিচয়পত্র সাত দিনের মধ্যে দেবেন বলে আশ্বাস দেন।  প্রিয়ব্রতবাবু বলেন, পাখিরা খাবারের সন্ধানের পাশাপাশি বিশ্রামের সময় শান্ত পরিবেশ পছন্দ করে। কোনওভাবেই পাখিদের বিরক্ত করা যাবে না। পর্যটকদের গাইড হিসেবে মাঝিদের পাখির সম্পর্কে ভালো ধারণা তৈরি করতে হবে। দিন সাতেক আগে বিলের জলে আমরা ২০-২৫টি প্রজাতির পাখি দেখেছিলাম। এদিন নতুন করে বেশকিছু প্রজাতির পাখি দেখতে পাওয়া গিয়েছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ