সংবাদদাতা কালিয়াচক: মালদহের কালিয়াচক থানার সুজাপুরের স্কুলপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে বোমা উদ্ধার হল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিয়াচক থানার পুলিস। শনিবার দুপুরে সুজাপুর স্কুলপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল বরকতের পরিত্যক্ত বাড়ির পিছন দিকে দুটি ব্যাগ দেখতে পান স্থানীয়রা। তা দেখে সন্দেহ হতেই পুলিসে খবর দেওয়া হয়। পুলিস খবর পেয়ে ঘটনাস্থলে আসে। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। যদিও আব্দুল ওই বাড়িতে থাকেন না। আব্দুলের বক্তব্য, আমি বহুদিন ধরে এই বাড়িতে থাকি না। কে বা কারা এখানে বোমা রেখে গিয়েছে জানি না। পুলিস তদন্ত করছে।



