নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দুর্গাপুরের বিসি রায় সোসাইটি পালন করল দুলাল মিত্রের সপ্তম মৃত্যুবার্ষিকী। তিনিই ছিলেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি। এদিন সোসাইটির অধীনে থাকা চারটি কলেজেই দিনটি সম্মানের সঙ্গে পালন করা হয়। কেন্দ্রীয় অনুষ্ঠানটি হয় বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের দুলাল মিত্র অডিটোরিয়ামে। সেখানে শ্রদ্ধা জানান, সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য ও সহ সভাপতি মিতা মিত্র, কোষাধ্যক্ষ জার্নেল সিং। মিতাদেবী প্রয়াত দুলালবাবুর স্ত্রী। তিনি তাঁর স্বামীর ভাবনা এদিনের অনুষ্ঠানে তুলে ধরেন। দুলালবাবুর স্মৃতিচারণা করেন তরুণবাবুও।



