নিজস্ব প্রতিনিধি: কোচবিহার: বছরের প্রথম দিনেও কোচবিহারে তৃণমূল কংগ্রেসের অন্দরে ঐক্যের সুর দেখা গেল না। জেলা পার্টি অফিস থেকে দুই কিমি দূরে শ্রমিক ভবনে দলের প্রতিষ্ঠা দিবসে থাকলেন ‘কাকা’ রবীন্দ্রনাথ ঘোষ ও ‘ভাইপো’ পার্থপ্রতিম রায়। সঙ্গে ছিলেন জেলা আইএনটিটিইউসি সভাপতি পরিমল বর্মন ও কিষান খেত মজদুর তৃণমূলের সভাপতি খোকন মিয়াঁ। দেশবন্ধু মার্কেট সংলগ্ন শ্রমিক ভবনে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। অপরদিকে, নিউটাউনে ডিস্ট্রিক্ট অফিসে দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক প্রতিষ্ঠা দিবস পালন করেন। ছিলেন বর্ষীয়ান নেতা আব্দুল জলিল আহমেদ।
Advertisement
দলীয় সূত্রে খবর, জেলা পার্টি অফিসে প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে পতাকা উত্তোলনের কথা আগে থেকেই জানানো হয়েছিল। কিন্তু শহরে থাকার পরেও সেখানে যাননি রবি-পার্থ। যদিও দুই নেতাই এদিন মঞ্চ থেকে ঐক্যের বার্তা দিয়েছেন। তাঁরা নিজেদের সব ভুল বোঝাবুঝিকে পিছনে সরিয়ে রেখে নিজেরা কাছাকাছি এসেছেন সেই বিষয় উল্লেখ করেন পার্থবাবু। কিন্তু কিছুদিন আগেও কাকা-ভাইপোর মুখ দেখাদেখি বন্ধ ছিল। সম্প্রতি তাঁরা কাছাকাছি এসেছেন।
এরই মাঝে বছরের প্রথম দিন তৃণমূলের শ্রমিক ভবনের সামনে দলের প্রতিষ্ঠা দিবস পালনে একঝাঁক নেতা উপস্থিত থাকলেও জেলা পার্টি অফিসের সামনে তাঁরা গেলেন না। ফলে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় জেলায় রবি-পার্থ কাছাকাছি আসা, একসঙ্গে পথচলা, দলীয় কর্মসূচিতে অংশ নেওয়া তৃণমূলের একাংশ নেতৃত্ব ভালো ভাবে নিচ্ছে না।
তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, আমাদের ভুল বোঝাবুঝি নিয়ে সকলে খেলত। সেসব মিটিয়ে একজোট হয়েছি। পার্টি অফিসে হয়তো দু’-চারজন ছিলেন। আমি এখানে ২৫ বছর ধরে কর্মসূচি পালন করছি। পার্থপ্রতিম রায় বলেন, অনেক রাতে অনুষ্ঠান থেকে ফিরেছি। তাই সকালে জেলা অফিসে যেতে পারিনি। শ্রমিক, কৃষক সংগঠনের পক্ষ থেকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে গিয়েছিলাম। জেলা অফিসের কর্মসূচিতে থাকা আব্দুল জলিল আহমেদ বলেন, দলের সব অফিসেই প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। জেলা অফিস থেকে সার্কুলার দেওয়া হয়েছিল। কেউ না এলে কি করার আছে।