সংবাদদাতা, চোপড়া: তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির প্রতিষ্ঠা দিবস পালিত হল চোপড়ায়। সংগঠনের চোপড়া ব্লক কমিটির উদ্যোগে সোমবার ধুমডাঙ্গিতে দিনটি উদযাপিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সভাপতি সিরাজুল ইসলাম। তিনি বলেন, আগামীদিনে কীভাবে সংগঠনকে আরও মজবুত করা যায় সেবিষয়ে কর্মীদের বার্তা দেওয়া হয়।



