সংবাদদাতা, শিলিগুড়ি: কথা দিয়ে কথা রাখলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। প্রতিশ্রুতি দিয়েছিলেন ছটপুজোর আগেই বেহাল রাস্তা ঠিক করে দেবেন। আর সেই মতো রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় তৃণমূলের মেয়রকে ধন্যবাদ জানালেন বিজেপি কাউন্সিলার।
Advertisement
শিলিগুড়ির পাঁচ নম্বর ওয়ার্ডের দুই নম্বর রাস্তাটি গত ১৫ বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছিল। ছটপুজোর সময় এই রাস্তার গুরুত্ব আরও বেড়ে যায়। এই রাস্তা দিয়েই ছটঘাটে পৌঁছন হাজার হাজার মানুষ। যাঁদের মানত থাকে এতদিন তাঁরা এই ভাঙা রাস্তা দিয়ে কষ্ট করে দণ্ডী কেটে ছটঘাটে যান। এই সমস্যার কথা জানিয়ে এবার ছটপুজোর আগে ওই রাস্তা মেরামতের জন্য মেয়র গৌতম দেবের কাছে আবেদন জানিয়েছিলেন ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার অনিতা মাহাত। মেয়র কথা দিয়েছিলেন ছটপুজোর আগেই রাস্তা তৈরি হয়ে যাবে। সেই মতো পুরসভার জরুরি ভিত্তিতে নিজস্ব তহবিল থেকে এই রাস্তা মেরামতের কাজ শুরু করেছে। খুশি এলাকার বাসিন্দারা।
বিজেপি কাউন্সিলার অনিতা মাহাত বলেন, গত ২৯ অক্টোবর শিলিগুড়ি পুরসভার বোর্ডসভায় এই রাস্তা নিয়ে আমি মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। ছটপুজোর আগে রাস্তাটি মেরামত করার আবেদন জানিয়েছিলাম। মেয়র কথা দিয়েছিলেন পুরসভার জরুরি তহবিল থেকে এই কাজ অবিলম্বে করে দেওয়া হবে। গত রবিবার থেকেই এই কাজ শুরু হয়েছে। আশা করছি, দু-একদিনের মধ্যেই এই রাস্তা নতুনভাবে তৈরি হয়ে যাবে। এজন্য মেয়র গৌতম দেবকে আমি ধন্যবাদ জানাই।