Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পার্টস আলাদা করে পাচার! চুরি হওয়া ১৩টি বাইক সহ ৪ দুষ্কৃতীকে জালে তুলল পুলিস

পার্টস আলাদা করে পাচার! চুরি হওয়া ১৩টি বাইক সহ ৪ দুষ্কৃতীকে জালে তুলল পুলিস
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বোলপুর: বাইক পাচার চক্রের হদিশ পেল বোলপুর থানার পুলিস। দীর্ঘদিন ধরে বাইক চুরি করে ভিন জেলায় পাঠাত দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের কাছ থেকে ১৩টি বাইক উদ্ধার করা হয়েছে। বাইকগুলি বোলপুর, ইলামবাজার সহ জেলার নানা প্রান্ত থেকে চুরি করা হয়েছিল।‌ মূলত পাচারকারীরা বাইকের পার্টস খুলে ছোট ছোট করে পাচার করত বলে‌ তদন্তে জানতে পেরেছে পুলিস। উদ্ধার হওয়া বাইকগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিসের এক আধিকারিক জানিয়েছেন।  বোলপুর শহরে চুরি-ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। তবে বাড়িতে চুরি বা মোবাইল ছিনতাইয়ের অধিকাংশ ঘটনারই কিনারা করেছে মহকুমা পুলিস-প্রশাসন। কিন্তু বাইক চুরি হলে খোঁজ মিলছিল না। এর ফলে পুলিসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। সম্প্রতি ভিন জেলায় পাচার হতে যাওয়া ১৭টি সাইকেল উদ্ধার করে পুলিস।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ