নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: প্রতারিত হওয়া পড়ুয়াদের অ্যাকাউন্টে আজ, সোমবার ফের ট্যাব কেনার টাকা দেবে রাজ্য সরকার। নতুন করে তাদের অ্যাকাউন্ট নম্বর নেওয়া হয়েছে। সেগুলি যাচাই করার পরই টাকা পাঠানো হবে।বর্ধমানের একটি স্কুলের প্রধান শিক্ষক মিন্টু রায় বলেন, শিক্ষা দপ্তরের আধিকারিকরা স্কুলে এসেছিলেন। তাঁরা অভিভাবকদের সঙ্গেও কথা বলেছেন। যে অ্যাকাউন্টে টাকা গিয়েছে, সেগুলি তাঁদের আত্মীয় বা চেনা পরিচিত কারও নয় বলে তাঁরা আধিকারিকদের জানিয়েছেন। পুলিস জানিয়েছে, যাঁদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে, তাঁদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা এই বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। এঘটনায় কেউ এখনও গ্রেপ্তার হয়নি।



