সংবাদদাতা, রায়গঞ্জ: সাইবার জালিয়াতির ঘটনায় বড় সাফল্য রায়গঞ্জ সাইবার থানার। ১০ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার করে অভিযোগকারীদের ফেরাল পুলিস। দু’মাসে সাইবার জালিয়াতির ঘটনায় যাদের টাকা খোয়া গিয়েছে তাঁরা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিস এদিন ১৫ জনের মধ্যে এই টাকা ফেরৎ দেয়।
Advertisement
দীপঙ্কর প্রামাণিক নামে এক অভিযোগকারী বলেন, তিনি শেয়ার মার্কেটে টাকা লেনদেন করতেন বহুদিন আগে থেকে। হঠাৎ নভেম্বর মাসে তাকে একটি অচেনা নম্বর থেকে ফোন করা হয় এবং বলা হয় খুব সামান্য টাকা লগ্নি করলে বিশাল অঙ্কের লাভ হবে। তিনি সেইমত ওই প্রতারকদের ওটিপি শেয়ার করেন। এরপর প্রথমে ২০ হাজার টাকা ওই প্রতারকদের দেন। এরপর বেশ কয়েকদফায় ৩ লক্ষ ১৫ হাজার টাকা দেন। তখন বুঝতে পারেন তিনি প্রতারণার ফাঁদে পড়েছেন। এরপর সাইবার থানার দ্বারস্থ হন। পুলিস তদন্তে নেমে অভিযুক্তদের চিহ্নিত করলে অভিযুক্তরা টাকা ফেরৎ দেন।
বিভাস মুখোপাধ্যায় নামে আরও এক প্রতারিত জানান, জানুয়ারী মাসে তাঁর এক পরিচিত অনলাইনের মাধ্যমে তাঁর অ্যাকাউন্ট থেকে ৯৫ হাজার টাকা ৫০০ টাকা ট্রান্সফার করে নেন বিভিন্ন অ্যাকাউন্টে। এরপর তিনি থানায় অভিযোগ জানালে পুলিস তদন্তে নেমে অভিযুক্তকে আটক করে এবং হারিয়ে যাওয়া টাকা ফেরৎ পান।
কিন্তু কেন এত প্রতারণার ঘটনা ঘটছে, কারা টার্গেট হচ্ছেন এই প্রতারকদের? রায়গঞ্জ পুলিস জেলার ইটাহার এসডিপিও নীলেশ শ্রীকান্ত গাইকোয়ার বলেন, যারা ওটিপি শেয়ার করছেন তাঁরা প্রতারিত হচ্ছেন। এছাড়া বয়স্ক যারা পেনশনভোগী তাদেরও টার্গেট করা হচ্ছে। কেউ প্রতারণার ফাঁদে পড়লে থানায় যোগাযোগ করুন। নিজের গোপন তথ্য কাউকে শেয়ার করা যাবে না।