পুলিস অফিসার পরিচয়ে বহু মহিলার সঙ্গে প্রতারণার অভিযোগ উঠল ২৬ বছরের এক যুবকের বিরুদ্ধে। মহারাষ্ট্রের পালঘর জেলার ভালিভ থানায় দায়ের হওয়া এক অভিযোগের ভিত্তিতেই এব্যাপারে তদন্ত শুরু করে পুলিস। তদন্ত চালিয়ে মঙ্গলবার গুজরাতের আমেদাবাদ থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত হিমাংশু যোগেশভাই পাঞ্চালকে। জানা গিয়েছে, ম্যাট্রিমনিয়াল সাইটে বিভিন্ন মহিলাদের সঙ্গে তিনি প্রথমে বন্ধুত্ব পাতাতেন। তারপর হোটেলে দেখা করার জন্য ডেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করতেন তাঁদের সঙ্গে। এক মহিলার অভিযোগের পর গ্রেপ্তার করা হয়েছে এই প্রতারককে।



