Bartaman Logo
১০ জুন, ২০২৬

প্রীতির ঋণ মকুব?

প্রীতির ঋণ মকুব?
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিকে বিজেপির হাতে তুলে দিয়েছেন অভিনেত্রী প্রীতি জিন্টা। এর জেরে তাঁর ১৮ কোটি টাকার ঋণ মকুব হয়েছে। সম্প্রতি এমনই অভিযোগ তুলে সরব হয়েছিল কেরল কংগ্রেস। মঙ্গলবার পাল্টা জবাব দিয়েছেন নায়িকাও। এক্স হ্যান্ডেলে এই অভিযোগকে ‘জঘন্য গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। সাফ জানিয়েছেন, আগেই ঋণ শোধ করেছেন তিনি। হাত শিবিরের তরফে অবশ্য বলা হয়েছে, কোনও ভুল হলে তা স্বীকার করতে কংগ্রেস প্রস্তুত। নায়িকাও যেন নিজের দাবির পক্ষে প্রমাণ দেন। উল্লেখ্য, নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের বোর্ড ভেঙে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই তরজার সূত্রপাত।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ