Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরাতন মালদহের যাত্রাডাঙায় বধূর অস্বাভাবিক মৃত্যু

পুরাতন মালদহের যাত্রাডাঙায় বধূর অস্বাভাবিক মৃত্যু
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: সোমবার সন্ধ্যায় পুরাতন মালদহ ব্লকের যাত্রাডাঙা গ্রামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত বধূর নাম জোহরা খাতুন (৩২)। তাঁর বাড়ি হালনাতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর শ্বশুরবাড়ি হবিবপুর ব্লকে। ১৪ বছর আগে তাঁর বিয়ে হয়। স্বামী চার বছরের বেশি সময় ধরে বাইরের দেশে শ্রমিকের কাজে গিয়েছেন। মৃতার আত্মীয় সামিজুউদ্দিন শেখ বলেন, শ্বশুরবাড়িতে অশান্তির কারণে জোহারা কিছুদিন ধরে যাত্রাডাঙায় বাবার বাড়ি চলে আসেন। সে মানসিক অবসাদে ভুগছিল। বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। আমরা থানায় জানিয়েছি। মালদহ থানার পুলিস জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ