Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরাতন মালদহের সাহাপুরে ৪ জুয়াড়ি গ্রেপ্তার

বুধবার রাতে মালদহ থানার পুলিস পুরাতন মালদহের সাহাপুর এলাকায় জুয়োর আসরে হানা দেয়। রাতেই পুলিস চার জনকে গ্রেপ্তার করেছে। স্থানীয়দের অভিযোগ, সাহাপুর আশ্রমপাড়ায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসছে

পুরাতন মালদহের সাহাপুরে ৪ জুয়াড়ি গ্রেপ্তার
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: বুধবার রাতে মালদহ থানার পুলিস পুরাতন মালদহের সাহাপুর এলাকায় জুয়োর আসরে হানা দেয়। রাতেই পুলিস চার জনকে গ্রেপ্তার করেছে। স্থানীয়দের অভিযোগ, সাহাপুর আশ্রমপাড়ায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসছে। বহিরাগতরা সেখানে নিয়মিত ভিড় করত। পুলিস সূত্রে খবর, খবর পেয়ে তারা অভিযান করে। কয়েকজন চম্পট দিলেও বাকিরা ধরা পড়েছে। মালদহ থানার পুলিস জানিয়েছে, চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। সামান্য কিছু বোর্ড মানি পাওয়া গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ