Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরাতন মালদহে স্টেডিয়ামের দাবি

পুরাতন মালদহে স্টেডিয়ামের দাবি
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরে এখনও পর্যন্ত স্টেডিয়াম বানাতে পারেনি স্থানীয় পুরসভা। সেজন্য সবচেয়ে বেশি সমস্যায় খেলোয়াড়রা। তাঁদের এখন ক্রিকেটের অনুশীলন করতে পাশের ইংলিশবাজার শহরে জেলা ক্রীড়া সংস্থার মাঠে যেতে হচ্ছে। অ্যাথলিটদের ক্ষেত্রেও একই সমস্যা।
Advertisement
পুরাতন মালদহের ক্রিকেট কোচ বিধান সরকার বলেন, খেলোয়াড়দের  জন্য শহরের কোথাও উপযুক্ত পরিকাঠামোর মাঠ নেই। আমরা স্বপ্ন দেখতে পারি না। পুরাতন মালদহ দীর্ঘদিন ধরে বঞ্চিত। উদ্যোগের অভাব রয়েছে। 
ইংলিশবাজারে অনেক আগেই স্টেডিয়াম তৈরি হয়েছে। কিন্তু পুরাতন মালদহ শহরে একাধিক মাঠ থাকলেও স্টেডিয়াম করা হয়নি। কালাচাঁদ হাইস্কুলের প্রধান শিক্ষক রাহুল রঞ্জন দাস বলেন, আমাদের স্কুলে বড় মাঠ রয়েছে। সেটিকে বাউন্ডারি দিয়ে ঘেরার পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরসভা মনে করলে ওই মাঠে স্টেডিয়াম করতে পারে।  আমরা পুরসভাকে বলেছি বিষয়টি। 
পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, শহরে কিছু মাঠ রয়েছে। একটি মাঠ কমিটিকে স্টেডিয়ামের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই ভাবনা বাস্তবায়িত হয়নি। আরও মাঠ দেখা হবে। আমাদের স্টেডিয়ামের পরিকল্পনা রয়েছে।
সম্পর্কিত সংবাদ