সংবাদদাতা, পুরাতন মালদহ: গত জুলাইয়ে পুরাতন মালদহ শহরের সদরঘাটে ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান করেছিল পুরসভা। সেখানে পুরসভার চেয়ারম্যান সহ একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। প্রায় ৬ মাস পর স্থানীয় ব্যবসায়ীদের একাংশ ফের সদরঘাটের ফুটপাতে পসরা সাজিয়ে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া শহরের মঙ্গলবাড়ি সহ বিভিন্ন এলাকায় একইভাবে অনেকে ব্যবসা করছেন বলে স্থানীয়রা দাবি করেছেন। এতে রাস্তা সংকীর্ণ হয়ে চলাফেরা করতে সমস্যা হচ্ছে।
Advertisement
ব্যবসায়ীদের দাবি, মানুষের ভোগান্তি হয় সেটা ঠিক। কিন্তু পুরসভার উচিত্ ব্যবসায়ীদের জন্য বিকল্প কোনও ব্যবস্থা করা। সদরঘাট মার্কেটের ব্যবসায়ী সমিতির সম্পাদক সন্তোষ হালদার বলেন, সদরঘাট খুবই গুরুত্বপূর্ণ বাজার। বিশেষ করে মাংস কিনতে সেখানে খুব ভিড় হয়। সেজন্য যানজট হয়। সেখানে আমাদের ব্যবসায়ীরা রয়েছেন। পিছনে তাঁদের বসার জায়গা নেই বলে সামনে জিনিসপত্র রাখতে হয়। আমাদের দাবি, তাঁদের আলাদা জায়গা দেওয়া হোক। সেখানে পার্কিং জোন হোক। আমরা এর আগে বললেও কিছু হয়নি। যতটা সম্ভব ব্যবসায়ীরা ফুটপাত খালি রেখে ব্যবসা করেন। নালাগোলা রাজ্য সড়কের পাশে সদরঘাট বাজার। সদরঘাটের দু’পাশে অনেক ব্যবসায়ী নির্দেশ মানছেন না বলে অভিযোগ উঠেছে। শহরের বাসিন্দা মানস ঘোষ বলেন, পুরসভা মাঝে মধ্যে ব্যবসায়ীদের সরিয়ে দেয়। তারপর কিছুদিন ব্যবসায়ীরা পসরা রাখেন না। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আমরা অভিযান দেখেছিলাম। তারপর একটু ঢিলে দিতেই ব্যবসায়ীরা আগের মতো রাস্তা ঘিরে রেখেছে। পুরসভা জরিমানা করার পথে হাঁটলে ব্যবসায়ীরা সতর্ক হবেন বলে মনে হয়।
পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, ব্যবসায়ীরা নির্দেশ না মানলে আমরা আবার অভিযান করব। মানুষের অসুবিধা করে কিছু করা যাবে না।
পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, ব্যবসায়ীরা নির্দেশ না মানলে আমরা আবার অভিযান করব। মানুষের অসুবিধা করে কিছু করা যাবে না।
পুরাতন মালদহ শহরের সদরঘাটে ফুটপাত দখল করে চলছে ব্যবসা।-নিজস্ব চিত্র



