সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের ১৬ এবং ১৭ নম্বর ওয়ার্ডে কোর্ট স্টেশন সংলগ্ন চত্বরে নিকাশি সমস্যা মেটাতে উদ্যোগী হল পুরসভা। দুটি ওয়ার্ডে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে ১২৫ মিটার বড় নিকাশিনালা তৈরি করা হবে। বৃহস্পতিবার সকালে কাজের শিলান্যাস করেন পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম , কাউন্সিলার শিবশঙ্কর ভট্টাচার্য, শক্রঘ্ন সিনহা বর্মা।
Advertisement
বহুদিন পর কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা। তাঁরা পুরবোর্ডকে দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন। পুরসভার চেয়ারম্যান বলেন, এই ওয়ার্ডগুলিতে প্রায় দেড় কিমিরও বেশি নিকাশিনালা হচ্ছে। তাঁর বক্তব্য, আগেও কিছুটা কাজ হয়েছে। ৩০ লক্ষেরও বেশি টাকায় নতুন করে ১২৫ মিটার নিকাশিনালার কাজ হচ্ছে। এই নিকাশিনালা দিয়ে ওয়ার্ডের জল মহানন্দায় চলে যাবে।
প্রতিবছর বর্ষায় পুরসভার ১৬ এবং ১৭ নম্বর ওয়ার্ডে জল জমে। এনিয়ে মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। স্কুলে যেতে পড়ুয়াদের সমস্যা হয়। শহরের বাসিন্দা ঝালো মাহাত বলেন, অনেকের বাড়িতে জল ঢুকে যায় বর্ষায়। দিনের পর দিন জল জমে থাকত রাস্তায়। এই নিকাশিনালার কাজ শেষ হলে সমস্যা মিটবে বলে দাবি ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শিবশঙ্কর ভট্টাচার্যের।