Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরাতন মালদহে রথ টানতে ভিড়

পুরাতন মালদহে রথ টানতে ভিড়
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: বুধবার পুরাতন মালদহ শহরের সারদা কলোনি ব্রজমোহন মন্দিরের ঐতিহ্যবাহী শ্রীকৃষ্ণের পুষ্পরথকে ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা যায়। ওই রথ মঙ্গলবাড়ির বিভিন্ন এলাকা পরিক্রমা করে। রথের রশি টানতে ভিড় উপচে পড়ে। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, কাউন্সিলার বিভূতিভূষণ ঘোষ, অসীম ঘোষ প্রমুখ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ