Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরাতন মালদহ ও গাজোলে ১৩টি প্রাথমিকে পঞ্চম শ্রেণির অনুমোদন

পুরাতন মালদহ ও গাজোলে ১৩টি প্রাথমিকে পঞ্চম শ্রেণির অনুমোদন
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহ জেলার পুরাতন মালদহ এবং গাজোল মিলিয়ে মোট ১৩টি প্রাথমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণির পঠনপাঠন শুরু হচ্ছে। এতে খুশি স্কুলশিক্ষক এবং অভিভাবকরা। তবে তাঁরা স্কুলগুলিতে আরও ক্লাসরুম সহ পরিকাঠামো বৃদ্ধির দাবি তুলেছেন। মালদহ ডিপিএসসির চেয়ারম্যান বাসন্তী বর্মন বলেন, জেলাজুড়ে একাধিক প্রাথমিক স্কুল পঞ্চম শ্রেণি পড়ানোর অনুমোদন পেয়েছে। এতে চতুর্থ শ্রেণি পাশের পর পড়ুয়ারা ওই স্কুলে আরেক ক্লাস পড়তে পারবে।
Advertisement
মালদহ জেলায় ১৯০০রও বেশি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে জেলার পুরাতন মালদহ এবং গাজোলজুড়ে ৩০০টিরও বেশি প্রাথমিক স্কুল। মালদহ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ বলেন, আমাদের সার্কেলে ৫৯টি স্কুল। ২০১৯ সাল থেকে ১৯টি স্কুলে পঞ্চম শ্রেণির পঠনপাঠন চলছে। এবার ৪টি স্কুলে নতুন করে অনুমোদন দেওয়া হয়েছে। সবমিলিয়ে মোট ২৩টি স্কুলে এবার পঞ্চম শ্রেণিতে ভর্তি হতে পারবে পড়ুয়ারা।  
অনুমোদন পাওয়া ১৩টির মধ্যে প্রথম ছয়টি হল মালদহ সার্কেলের বাচামারি, সার্কমা ম্যানেজড, বলাতুলি ও মোড়গ্রাম প্রাথমিক বিদ্যালয়, পাণ্ডুয়া সার্কেলের কেনবোনা, আদিনা সার্কেলের যাত্রাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। বাকি ৭ টি গাজোল নর্থ সার্কেলের লক্ষ্মীপুর ম্যানেজড, তুলসীডাঙ্গা, সিংহপাড়া, রানিদিঘি, মহৈল, খরদৈহিল, বাহাডোর প্রাথমিক বিদ্যালয়ে অনুমোদন পেয়েছে। বাচামারি ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক স্বরূপকুমার মিশ্র বলেন, অনুমোদনের বিষয়টি শুনেছি। জানুয়ারি থেকে ক্লাস হবে। আমাদের ছাত্র সংখ্যা তিনশোরও বেশি। ক্লাস সহ আরও পরিকাঠামো বৃদ্ধি দরকার। 
সম্পর্কিত সংবাদ