সংবাদদাতা, পুরাতন মালদহ: সোমবার রাতে পুরাতন মালদহ শহরের মঙ্গলবাড়ি বাঘা যতীন সঙ্ঘের কালীপ্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রায় জেলায় ঐতিহ্যবাহী মুখোশ এবং আদিবাসী নৃত্য নজর কাড়ে। তাঁরা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান তথা ক্লাব সম্পাদক কার্তিক ঘোষ সহ অন্যরা। চেয়ারম্যান বলেন, এটা শহরের বিগ বাজেটের পুজো। বিসর্জনে এবারে নানা নৃত্য শিল্পীদের প্রদর্শন করানো হয়।



