Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরাতন মালদহে কার্নিভাল শুরু ৩০ ডিসেম্বর

পুরাতন মালদহে কার্নিভাল শুরু ৩০ ডিসেম্বর
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত পুরাতন মালদহ শহরে কার্নিভাল হবে। বৃহস্পতিবার পুরসভা ভবনে বিওসি (বোর্ড অফ কাউন্সিল) বৈঠক হয়। সেখানে এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। এদিকে বছর শেষে শহরে কার্নিভাল শুরুর খবর চাউর হতেই খুশির হাওয়া ছড়িয়েছে। পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, এদিন আলোচনা হয়েছে। ৩০ ডিসেম্বর থেকে শহরে জমজমাট কার্নিভাল হবে। আজ থেকে জোর প্রস্তুতি শুরু হবে। কোন মাঠে অনুষ্ঠান হবে, আলোচনা করে দ্রুত জানানো হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ