Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরাতন মালদহে চারটি বাড়িতে চুরির অভিযোগ

পুরাতন মালদহে চারটি বাড়িতে চুরির অভিযোগ
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ ব্লক এবং শহর মিলিয়ে একই রাতে চারটে বাড়িতে চুরির অভিযোগ উঠল। বাড়িগুলি থেকে সোনা, মুদির দোকানের ক্যাশ নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার ভোররাতে শহরের ১৮ নম্বর ওয়ার্ডে বিনপাড়ায় বধূ চোরের পিছু নিলে তাঁকে ধমক দেওয়া হয়। পুলিসের দ্বারস্থ হয়েছে কয়েকটি পরিবার। অভিযোগ, সাহাপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর এলাকায় বিড়ি শ্রমিক গোপাল কর্মকারের বাড়িতে চুরি হয়েছে। তাঁর স্ত্রী লক্ষ্মী কর্মকারের দাবি, বুধবার রাতে বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে রান্নাঘরের ফাঁকা অংশ দিয়ে চোর বাড়িতে ঢোকে। তালা ভেঙে শো-কেস খুলে দেড় ভরি সোনা, কিছু রুপোর অলঙ্কার এবং টাকা চুরি করেছে। শহরের ১৮ নম্বর ওয়ার্ডের বিনপাড়ায় মুদি দোকান সহ তিনটি বাড়িতে চুরি হয়েছে বলেও অভিযোগ। মুদি দোকানের ক্যাশবাক্স সহ বিভিন্ন সামগ্রী  চুরি গিয়েছে। পাশের দু’টি বাড়ি থেকে একটি সোনার আংটি সহ কিছু শাড়ি নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। বধূ চামেলি মণ্ডল বলেন, ভোর চারটেয় উঠে দেখি  চোর দুটো ব্যাগ নিয়ে পালাচ্ছে। তখন দাঁড়াও বলে চিৎকার করলে আমাকে ধমক দেয়। পুলিস এসেছিল। স্থানীয় মনোজ চৌধুরী বলেন, পাড়ায় তিনটি বাড়িতে চুরি হয়েছে। আমাদের সোনার আংটি সহ শাড়ি নিয়ে গিয়েছে। এলাকায় মাদকাসক্তদের আড্ডা বেড়ে গিয়েছে। তারাই এমন কাজ  করেছে বলে ধারণা। মালদহ থানার পুলিস জানিয়েছে, শহরে দু’টি বাড়িতে চুরি চেষ্টা হয়েছে। মুদি দোকানের কিছু জিনিস উদ্ধার করেছি। বাকি বাড়ি থেকে অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ