সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের একটি দোকানে চুরির অভিযোগে এক যুবককে ধরে মারধর করল উত্তেজিত জনতা। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Advertisement
স্থানীয়দের দাবি, এদিন এক যুবক একটি দোকান থেকে চা পাতার জার নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে। মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিস জানিয়েছে, যুবকটি মাদকাসক্ত ছিল। ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।



