Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পোর্টাল বিভ্রাটে ফল প্রকাশে চরম সমস্যা, নদীয়াজুড়ে ক্ষোভ শিক্ষক-পড়ুয়ারা

পোর্টাল বিভ্রাটে ফল প্রকাশে চরম সমস্যা, নদীয়াজুড়ে ক্ষোভ শিক্ষক-পড়ুয়ারা
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: পোর্টাল বিভ্রাটের কারণে ফল প্রকাশ করতে গিয়ে ব্যাপক সমস্যার মুখে পড়েছে জেলার স্কুলগুলো। এর ফলে নির্দিষ্ট সময়ে মার্কশিট ডাউনলোড করা যাচ্ছে না। সময়মতো রেজাল্ট দিতে না পেরে নাজেহাল হতে হচ্ছে জেলার স্কুলগুলিকে। এমনকী এই নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ঝামেলার ঘটনাও ঘটছে। শিক্ষকদের তরফ থেকে সময়মতো নম্বর আপলোড করা গেলেও তা প্রকাশ করা যায়নি। তাই নিয়ে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদের একাংশের মধ্যেও ব্যাপক ক্ষোভ রয়েছে। তবে, বুধবার সকাল থেকে পোর্টাল স্বাভাবিক হয়ে  যায় বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই ফল প্রকাশের সমস্যাও অনেকটাই মিটে যায়। 
Advertisement
উল্লেখ্য, রাজ্যের প্রতিটি স্কুলের পরীক্ষার নম্বর আপলোড করার জন্য একটি নির্দিষ্ট পোর্টাল রয়েছে, যার নাম আই-ওএসএমএস পোর্টাল। সেই পোর্টালের সার্ভার ডাউন রয়েছে বিগত দু’দিন ধরে। 
প্রত্যেকটি স্কুলের নির্দিষ্ট আলাদা আইডি পাসওয়ার্ড রয়েছে এই পোর্টালে। শুধু তাই নয়, শিক্ষকদের জন্য আলাদা আইডি পাসওয়ার্ড করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষকরা ছাত্রদের পরীক্ষার ফলাফল সেই পোর্টালে আপলোড করেন। কিন্তু বিগত ক’দিন ধরে সেই পোর্টাল কাজ না করায় সমস্যার মুখে পড়তে হয়েছে স্কুলগুলিকে। সম্প্রতি কৃষ্ণনগরের লেডি কারমাইকেল স্কুলে এই নিয়ে ব্যাপক হট্টগোল হয়। 
প্রশাসনের এক আধিকারিকের কথায়, ‘বিগত দু’দিন অধিকাংশ স্কুলেরই পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল। যার ফলে একই সময়ে সমস্ত স্কুল পোর্টালে ঢুকে কাজ করা শুরু করে। এতে সার্ভার ডাউন হয়ে যায়। তবে রাতের দিকে পোর্টাল স্বাভাবিক ছিল। বুধবার সকাল থেকে পোর্টাল স্বাভাবিক হয়েছে।’
স্কুলশিক্ষক তথা নদীয়া উত্তর তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দিলীপ সিংহ বলেন, ‘পোর্টালের সার্ভার নিয়ে একটু সমস্যা ছিল। তবে এখন সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। 
সম্পর্কিত সংবাদ