নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অর্থের বিনিময়ে চাকরির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনে সিবিআইয়ের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। ইডির মামলায় সুপ্রিম কোর্টে আগেই জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু চাকরি নিয়োগের এই মামলাতেই সিবিআইয়ের দায়ের করা মামলায় এখনও জেলবন্দি পার্থ। সম্প্রতি কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেও কোনও সুরাহা হয়নি। তাই এবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তিনি। শুক্রবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। পার্থবাবুর আবেদন শুনে সিবিআইকে নোটিস ইস্যু করেছে শীর্ষ আদালত। আগামী ২০ মার্চ পরবর্তী শুনানি।



