Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাথমিক স্কুলের বাগানে বসানো  হয়েছে ৪০ রকমের ভেষজ উদ্ভিদ

প্রাথমিক স্কুলের বাগানে বসানো  হয়েছে ৪০ রকমের ভেষজ উদ্ভিদ
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: লতাপাতায় রোগমুক্তি– ভেষজ উদ্ভিদের এই উপকারিতার দিকটি নতুন প্রজন্মের অনেকের কাছেই অজানা। তাঁদের কাছে এই তথ্য তুলে ধরতে নিজেদের বিদ্যালয় চত্বরে ভেষজ উদ্ভিদের বাগান তৈরি করেছে উলুবেড়িয়া ১ ব্লকের হাটগাছা ১ গ্রাম পঞ্চায়েতের বাড়মাংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা।
Advertisement
বিদ্যালয়ের এই বাগানে কিছু দুষ্প্রাপ্য ভেষজ উদ্ভিদ চাষ করা হয়েছে। এগুলির মাধ্যমে সাধারণ সর্দি, কাশি, পেট খারাপের নিরাময় সম্ভব। এগুলির মধ্যে গাইনুরা অরিগ্যানো, পাথরচুড়, গুরমার, ইলেকট্রিক ডেইজি, হারজোড়া, লেমন গ্রাস, চন্দন তুলসি, মিন্ট তুলসি, পাথরকুচি, ননী ফল, মালবেরি, ব্ল্যাকবেরি অন্যতম। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য, এইসব ভেষজ উদ্ভিদের সাহায্যে সুগার, প্রেসার, কোলস্টেরল, কিডনির সমস্যা, পেটের যন্ত্রণা সহ বিভিন্ন রোগের উপশম সম্ভব। স্কুলের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত জানান, আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে ৪০ রকমের ভেষজ উদ্ভিদের পাশাপাশি ৩৫ রকমের ফলের গাছ বসানো হয়েছে। ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও এগুলি ব্যবহার করে উপকার পাচ্ছে। তাই এইসব ভেষজ উদ্ভিদ শুধু বসানো নয়, এগুলি মানুষের মধ্যে বিতরণ করে তাদের এনিয়ে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।  -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ