Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রাথমিক স্কুলে কম্পোজিট গ্রান্টে ১০৩ কোটি বরাদ্দ

প্রাথমিক স্কুলে কম্পোজিট গ্রান্টে ১০৩ কোটি বরাদ্দ
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরুলিয়া: অবশেষে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের জন্য ২০২৪-২৫ অর্থবর্ষের কম্পোজিট গ্রান্টে প্রায় ১০৩কোটি টাকা বরাদ্দ করল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। বুধবার সমগ্র শিক্ষা মিশনের রাজ্যের প্রজেক্ট ডিরেক্টর জেলার আধিকারিকদের চিঠি দিয়ে বিষয়টি জানান। বহুদিন ধরেই রাজ্যের প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সংগঠন এই গ্রান্টের টাকা দেওয়ার দাবি জানিয়ে আসছিল। রাজ্যের প্রাথমিক বিদ্যালয় ছাড়া শিশুশিক্ষা কেন্দ্রগুলিও এই বরাদ্দ পাবে। তবে যে সমস্ত স্কুল পড়ুয়াশূন্য, সেখানে টাকা দেওয়া হবে না।
Advertisement
পুরুলিয়া জেলার সমগ্র শিক্ষা মিশনের এক আধিকারিক বলেন, প্রাথমিক স্কুলে কম্পোজিট গ্রান্ট-সংক্রান্ত একটি নির্দেশিকা এদিনই জেলায় এসেছে। অন্যবছর যে টাকা বরাদ্দ থাকে, এবার তার ৫০ শতাংশ টাকার অনুমোদন এসে গিয়েছে।
জেলা শিক্ষাদপ্তর জানিয়েছে, আলিপুরদুয়ারে প্রায় ১কোটি ৪৭ লক্ষ, বাঁকুড়ায় ৪কোটি ৯৬ লক্ষ, বীরভূমে ৪কোটি ৭৭লক্ষ, কোচবিহারে ৩কোটি ৯৮ লক্ষ, উত্তর দিনাজপুরে প্রায় ৪কোটি ৯০লক্ষ, দক্ষিণ দিনাজপুরে ২কোটি ২৯ লক্ষ, দার্জিলিংয়ে প্রায় ৪১লক্ষ, হুগলিতে ৫কোটি ৯লক্ষ,  হাওড়ায় ৪কোটি ৬লক্ষ, জলপাইগুড়িতে ২কোটি ৪৩লক্ষ, ঝাড়গ্রামে ১কোটি ৮৭লক্ষ, কালিম্পংয়ে ২১লক্ষ, কলকাতায় ১কোটি ৪০লক্ষ, মালদায় ৫কোটি ৬৫লক্ষ, মুর্শিদাবাদে ৯কোটি ৯৪লক্ষ, নদীয়ায় ৫কোটি ৩৬লক্ষ, উত্তর ২৪ পরগনায় ৭কোটি ৮৪ লক্ষ, দক্ষিণ ২৪ পরগনায় ৯কোটি ৬লক্ষ, পশ্চিম বর্ধমানে ২কোটি ১৩লক্ষ, পশ্চিম মেদিনীপুরে ৬কোটি ৫২লক্ষ, পশ্চিম বর্ধমানে ৫কোটি ৭১লক্ষ, পূর্ব মেদিনীপুরে ৬কোটি ৪০ লক্ষ, পুরুলিয়ায় ৪কোটি ৭০লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। শিলিগুড়ি মহকুমায় ৮৮ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।
ইতিমধ্যেই এসংক্রান্ত নির্দেশিকা সমস্ত জেলাশাসক ও সমগ্র শিক্ষা মিশনের জেলার প্রজেক্ট ডিরেক্টরদের কাছে পাঠানো হয়েছে। যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে ১-৩০জন পড়ুয়া আছে, সেখানে ৫০০০ টাকা, ৩০-১০০পড়ুয়াবিশিষ্ট স্কুলে ১২৫০০, ১০০-২৫০জন পড়ুয়ার স্কুলে ২৫হাজার টাকা দেওয়া হবে। ২৫০ থেকে একহাজার পর্যন্ত পড়ুয়ার স্কুলে ৩৭৫০০ ও তার বেশি পড়ুয়াবিশিষ্ট প্রাথমিক স্কুলে ৫০হাজার টাকা কম্পোজিট গ্রান্ট দেওয়া হবে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, পড়ুয়াবিহীন প্রাথমিক স্কুলের জন্য কম্পোজিট গ্রান্টের কোনও টাকা বরাদ্দ হয়নি।
Advertisement
সম্পর্কিত সংবাদ