Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রাথমিক শিক্ষককে কোপানোয় ১০ বছরের কারাদণ্ড

প্রাথমিক শিক্ষককে কোপানোয় ১০ বছরের কারাদণ্ড
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে কোপানোর দায়ে এক যুবকের ১০বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ১১বছর আগের এই ঘটনায় মঙ্গলবার বহরমপুরের ফাস্ট ট্র্যাক কোর্ট সাজা শোনায়। ২০১৩ সালের এপ্রিল মাসে প্রাথমিক স্কুলের শিক্ষক রুহুল আমিনকে এলোপাথাড়িভাবে কোপানো হয়। এই ঘটনায় রতন রাজবংশী নামে এক রাজমিস্ত্রি গ্রেপ্তার হয়। তার বাড়ি বহরমপুরের চুনাখালির আশ্রমপাড়ায়। সে ওই শিক্ষকের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করেছিল। সেই কাজ শেষ হওয়ার পর নানা অছিলায় ওই শিক্ষকের বাড়িতে চলে যেত। রুহুল সাহেব আপত্তি জানালে তাঁর সঙ্গে একদিন রতনের বচসা হয়। সেই রাগ থেকে সে ওই শিক্ষকের উপর হামলা করেছিল, এমনটাই পুলিসি তদন্তে উঠে এসেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ