নিজস্ব প্রতিনিধি, তমলুক: নতুন বছর থেকে ট্রেনের টাইম টেবিল রদবদল হলেও রেলের পক্ষ থেকে প্রচার নেই। পাঁশকুড়া-দীঘা লাইনে তিনটি ট্রেনের সময়সারণী পিছিয়ে দেওয়ার ফলে নিত্য ও সাধারণ যাত্রীদের অনেকেই ট্রেন ফেল করছেন। এনিয়ে রেলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছে। পাঁশকুড়া এবং দীঘা দুই ডেস্টিনেশন পয়েন্টে টাইম পরিবর্তন হয়েছে। রেলের অ্যাপস এনটিইএস(ন্যাশনাল ট্রেন এনকোয়ারি সিস্টেম) থেকেও ঠিকমতো তথ্য দিচ্ছে না। এমনিতেই পাঁশকুড়া-দীঘা লাইনে দেরিতে ট্রেন চলাচল করার কারণে ওই লাইনে রেলযাত্রী সংখ্যা কমছে। তার উপর পরিবর্তিত ট্রেনের টাইম টেবিল ঠিকমতো প্রচার না হওয়ায় যাত্রীরা বিভ্রান্তির শিকার।
Advertisement
পাঁশকুড়া-দীঘা লাইনে মোট চার জোড়া লোকাল চলাচল করে। দুপুর ২টো ২০মিনিটের পাঁশকুড়া-দীঘা আপ লোকাল ১জানুয়ারি থেকে পাঁশকুড়া স্টেশনে ২টা ৫মিনিটে ছাড়ছে। ১৫মিনিট সময় এগিয়ে দেওয়া হয়েছে। একইভাবে সন্ধ্যা ৬টা ২০মিনিটের আপ লোকাল ১জানুয়ারি থেকে পাঁশকুড়ায় ৬টা ১৫মিনিটে ছাড়ছে। সন্ধ্যায় দীঘা যাওয়ার ওই লোকাল পাঁচ মিনিট সময় এগনো হয়েছে। এছাড়া দীঘা থেকে পাঁশকুড়া যাওয়ার জন্য বিকেলে ৫টা ২৫মিনিটের ডাউন লোকাল এগিয়ে ৫টায় ছাড়ছে। দীঘা থেকে ফেরার সময় বেশিরভাগ যাত্রী ওই ট্রেনে চড়েন। তাঁরা এতদিন ট্রেন ছাড়ার সময় বিকেল ৫টা ২৫মিনিট জেনে এসেছেন। কিন্তু, বুধবার থেকে সেটা ২৫মিনিট এগিয়ে গিয়েছে। টাইম টেবিল পরিবর্তনের বিষয়টি ঠিকমতো প্রচার না হওয়ায় অনেক যাত্রী সন্ধ্যায় ওই ট্রেন ফেল করছেন। বিকেল ৫টায় ট্রেন ছেড়ে যাওয়ার পর অনেকে স্টেশনে আসেন। ট্রেন ছেড়ে দেওয়ার খবর জানার পর তাঁরা ক্ষোভ প্রকাশ করছেন।
পাঁশকুড়া-দীঘা লাইনের লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশনে কমিশনড টিকিট বুকিং এজেন্ট ভরতচন্দ্র দাস বলেন, পরিবর্তিত টাইম টেবিল নিয়ে যাত্রীরা ঠিকমতো অবগত নন। এর ফলে দীঘায় অনেকে সমস্যায় পড়ছেন। স্টেশনে টিকিট কাটার সময় আমরা এই পরিবর্তিত টাইম টেবিল সম্পর্কে বলে দিচ্ছি। কারণ, দীঘা থেকে ফেরার জন্য বেশিরভাগই বিকেলের ডাউন ট্রেন ধরেন। রেলের অ্যাপেও ঠিকমতো সময় দেখায় না। যেকারণে যাত্রীরা সমস্যায় পড়ছেন। ধীরে ধীরে ট্রেনের সময়সীমা বদলের এই তথ্য যাত্রীরা জানতে পারবেন। কিন্তু, শুরুতে সমস্যা হচ্ছে। রেলের পক্ষ থেকে ঠিকমতো প্রচার হলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি থাকে না।
নন্দকুমার থানার সাওড়াবেড়িয়া জলপাই গ্রামের কল্লোল ঘোষ ও তুষার সামন্য বলেন, আমরা পয়লা জানুয়ারি দীঘায় গিয়েছিলাম। দিনভর হইহুল্লোড় শেষে বিকেল সওয়া ৫টায় দীঘা স্টেশনে আসি। স্টেশনে এসে জানতে পারি, ট্রেন ছেড়ে বেরিয়ে গিয়েছে। আমাদের মতো অনেক যাত্রী এই দুর্ভোগের শিকার হন। দীঘা স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট অভিষেক মিশ্র বলেন, পরিবর্তিত টাইম টেবিল ৩১ডিসেম্বর আমাদের কাছে এসেছে। যেকারণে বিষয়টি নিয়ে একটু সমস্যা হয়। এতদিন মানুষজন একটা টাইম টেবিলে অভ্যস্ত ছিলেন। সেটা ২৫মিনিট এগিয়ে যাওয়ায় যাত্রীরা সমস্যার সম্মুখীন হয়েছেন। তবে ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে।