Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রতিবেশীর উপর হামলা, ১০ বছরের জেল

প্রতিবেশীর উপর হামলা, ১০ বছরের জেল
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সম্পত্তির লোভে প্রতিবেশীর উপর সশস্ত্র হামলার ঘটনায় অভিযুক্তকে ১০ বছরের জেলের নির্দেশ দিল জলপাইগুড়ি আদালত। বৃহস্পতিবার ওই সাজা ঘোষণা হয়। সাজাপ্রাপ্তর নাম দীপক রায়। ঘটনাটি ঘটে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পোড়াপাড়া এলাকায় ২০২২ সালের জুলাইয়ে। আদালত সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী বিষ্ণুপদ রায়ের উপর অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। বিষ্ণুপদর শাশুড়ি বেণু রায় পুলিসে অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে পুলিস অস্ত্র সহ অভিযুক্তকে গ্রেপ্তার করে। মামলার সরকারি আইনজীবী সুব্রত কর্মকার জানিয়েছেন, মামলায় মোট ১২ জন সাক্ষ্য দিয়েছেন। খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্তকে ১০ বছরের জেলের নির্দেশ দিয়েছে আদালত।
Advertisement
পুলিস ও আদালত সূত্রে জানা গিয়েছে, বেণু রায়ের জামাই বিষ্ণুপদ রায়। ঘটনার সময় শ্বশুরবাড়িতে ছিলেন তিনি। বিষ্ণুপদকে সরিয়ে দিতে পারলে সহজেই বেণু রায়ের সম্পত্তি হাতানো যাবে, এটা ভেবেই হামলা চালায় অভিযুক্ত।
সম্পর্কিত সংবাদ