সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোলের নাবালকের ছেলের পাশে দাঁড়াতে গিয়ে প্রতিবেশী মহিলার হাতে আক্রান্ত হলেন মা। রবিবার তিনি স্থানীয় থানার দ্বারস্থ হন। নাবালকের মা প্রতিমা ভুঁইমালি বলেন, আমার ছেলে আম বাগানে শাড়ি দিয়ে প্যান্ডেল করে খেলছিল। সেখানে বসে মহিলারা ছেলের নামে বাজে মন্তব্য করে। বলে ছেলে নাকি সেখানে খারাপ কাজ করার জন্য এই প্যান্ডেল করেছে। আমি বলি তুমি কি দেখেছ ছেলে খারাপ কাজ করছে? তাঁর দাবি , প্রতিবেশী এক মহিলা গলা টিপে ও চুল ধরে মারধর করে। যদিও প্রতিবেশী অভিযোগ অস্বীকার করেছেন। গাজোল থানার পুলিস জানিয়েছে , খোঁজ নিয়ে খতিয়ে দেখা হবে।



