Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রতিবেশীকে মার, গ্রেপ্তার যুবক

প্রতিবেশীকে মার, গ্রেপ্তার যুবক
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: মদ্যপ অবস্থায় প্রতিবেশিকে মারধরের অভিযোগে পুলিস সোনামুখীর হরিজনপল্লি থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম বাবু লোহার। বাড়ি হরিজনপল্লিতেই। ধৃতের সঙ্গে চলতি মাসের ২তারিখে স্থানীয় এক ব্যক্তির কোনও বিষয় নিয়ে বচসা হয়। ওই সময় বাবু মদ্যপ অবস্থায় তাঁকে মারধর করে। ঘটনায় ওই ব্যক্তি জখম হন। পরে অভিযোগের ভিত্তিতে বাবুকে গ্রেপ্তার করা হয়।  
Advertisement
সম্পর্কিত সংবাদ