Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রতিবেশী সহ চারজনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

প্রতিবেশী সহ চারজনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: মুর্শিদাবাদ থানা এলাকায় পুরনো বিবাদের জেরে বাড়িতে ঢুকে এক মহিলাকে মারধর ও তাঁর বউমাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক প্রতিবেশী সহ চারজনের বিরুদ্ধে। ঘটনায় ওই মহিলা মুর্শিদাবাদ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মুর্শিদাবাদ থানার এক পুলিস আধিকারিক বলেন, অভিযোগ হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তবে ওই ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। 
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা এবং অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা। অভিযুক্ত প্রতিবেশী ছেলের সঙ্গে ওই মহিলার মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত আগস্ট মাসে দুইজন পালিয়ে যায়। তারপর থেকে দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, দিন কয়েক আগে দুপুরে ওই প্রতিবেশী সহ চারজন ওই মহিলার বাড়িতে ঢুকে তাকে মারধর করে। আরও অভিযোগ, ওই মহিলার বউমারও শ্লীলতাহানি করা হয়। ওই মহিলা বলেন, আমি ও বউমা বাড়িতে ছিলাম। তখন ওই প্রতিবেশী  তার দলবল নিয়ে বাড়িতে আসে এবং গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করতেই আমাকে মারধর করে। বউমা বাধা দিতে এলে তাঁর শ্লীলতাহানি করা হয়। অভিযুক্ত ব্যক্তি বলেন, অভিযোগ অসত্য। ওইদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তখন ওই মহিলা ও তার বউমা আমাকে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করে। তখন আমি বাড়িতে ঢুকে প্রতিবাদ করেছি মাত্র।
সম্পর্কিত সংবাদ