Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রতিবন্ধী শংসাপত্র দেওয়া শুরু তেহট্ট হাসপাতালে

প্রতিবন্ধী শংসাপত্র দেওয়া শুরু তেহট্ট হাসপাতালে
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: তেহট্ট মহকুমা হাসপাতালে পোর্টালের সমস্যার জেরে সাতমাস ধরে প্রতিবন্ধী শংসাপত্র দেওয়া বন্ধ ছিল। আবেদন করেও শংসাপত্র পাচ্ছিলেন না মহকুমার বিশেষভাবে সক্ষমরা। সোমবারই সেই সমস্যার সমাধান হল।  ফের শংসাপত্র পাচ্ছেন মহকুমার আবেদনকারীরা।
Advertisement
২০২৩ সাল থেকে প্রতিবন্ধী শংসাপত্র দেওয়ার কাজ অনলাইনে করা হচ্ছে। এই শংসাপত্র পাওয়ার জন্য প্রথমে অনলাইনে আবেদন করতে হয়। এরপর হাসপাতালে নির্দিষ্ট চিকিৎসক আবেদনকারীকে পরীক্ষা করেন। চিকিৎসকের অনুমোদনের পর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নির্দিষ্ট বিভাগে পাঠায়। এরপর অনলাইনেই সেই শংসাপত্র পাওয়া যায়। কিন্তু আগস্ট মাস থেকে পোর্টালের সমস্যা শুরু হয়েছিল। এর জেরে শংসাপত্র দেওয়ার কাজ হচ্ছিল না। ফলে মহকুমার চারটি ব্লকের বহু মানুষের আবেদনপত্র জমে ছিল। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তিন দফায় স্বাস্থ্যভবনে গিয়ে এবিষয়ে তদবির করা হয়। এরপরই সমস্যার সমাধান হয়। তেহট্ট মহকুমা হাসপাতালের সুপার বাপ্পাদিত্য ঢালি বলেন, একাধিকবার স্বাস্থ্যভবনে যাওয়া হয়েছিল। সমস্যার সমাধান হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ