Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রতিবাদী তৃণমূল নেতাকে মারধরের ঘটনায় আরামবাগে গ্রেপ্তার দুই

প্রতিবাদী তৃণমূল নেতাকে মারধরের ঘটনায় আরামবাগে গ্রেপ্তার দুই
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বাংলার বাড়ি প্রকল্পে কমিশন আদায়ের প্রতিবাদ করায় তৃণমূল নেতাকে মারধরের অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে আরামবাগ থানার পুলিস। ধৃতদের নাম শেখ আরাফত ও শেখ হাবিব। তাদের বাড়ি আরামবাগের আরাণ্ডি-১ পঞ্চায়েতের সাতমাসা এলাকায়। বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনার বারাসত থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করা হবে। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার রাতে আরাণ্ডি-১ পঞ্চায়েতের সদস্য জাহানারা বেগমের স্বামী শেখ আব্বাসউদ্দিনকে কয়েকজন দুষ্কৃতী মারধর করে। জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মারধরের ঘটনায় তিনি আরামবাগ থানায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিস ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করেছে। পঞ্চায়েত সদস্যার অভিযোগ, সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে ঢুকেছে। তারপরই অভিযুক্তরা দলের প্রভাব খাটিয়ে সেখান থেকে কমিশন আদায় করে। স্বামী বাসিন্দাদের জানিয়েছিলেন কাউকে কমিশন না দেওয়ার জন্য। তার জেরে তাঁকে মারধর করা হয়।
যদিও আরামবাগ মহকুমা আদালত চত্বরে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে অভিযুক্ত আরাফত বলে, আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমরা সেদিন কোনও ঝামেলায় ছিলাম না।
সম্পর্কিত সংবাদ