নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বাংলার বাড়ি প্রকল্পে কমিশন আদায়ের প্রতিবাদ করায় তৃণমূল নেতাকে মারধরের অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে আরামবাগ থানার পুলিস। ধৃতদের নাম শেখ আরাফত ও শেখ হাবিব। তাদের বাড়ি আরামবাগের আরাণ্ডি-১ পঞ্চায়েতের সাতমাসা এলাকায়। বৃহস্পতিবার রাতে উত্তর ২৪
Advertisement
পরগনার বারাসত থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করা হবে। গত বুধবার রাতে আরাণ্ডি-১ পঞ্চায়েতের সদস্য জাহানারা বেগমের স্বামী শেখ আব্বাসউদ্দিনকে কয়েকজন দুষ্কৃতী মারধর করে।



