সংবাদদাতা, কালিয়াচক: ওয়াকফ বিল সংশোধনী প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করল মালদহ জেলা তৃণমূল কংগ্রেস। শনিবার সন্ধ্যায় কালিয়াচক ২ ব্লক এলাকার মোথাবাড়ির পিডব্লুডি মাঠে প্রতিবাদ সভাটি হয়। প্রতিবাদ সভায় ছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি প্রমুখ। মন্ত্রী স্নেহাশিস বলেন, কেন্দ্র সংখ্যালঘুদের উন্নয়ন চায় না। তাই তাঁদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে।



