সংবাদদাতা, চাঁচল: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ ও দুই দেশের সরকারকে অবিলম্বে ব্যবস্থা নেওয়া সহ একাধিক দাবিতে বিক্ষোভ মিছিল করল সিপিএম। শনিবার বিকেলে মালদহের চাঁচল সদরে মিছিলে ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস, সিটুর জেলা কার্যকরী সভাপতি মনোয়ারুল আলম, জেলা যুব কমিটির সদস্য জিয়াউল আনসারি ও চাঁচল ১ এরিয়া কমিটির সম্পাদক হারুন অল রশিদ ও মহিলা নেত্রী কাকলি লাহিড়ী সহ অন্যরা।
Advertisement
চাঁচল সদরের শিবমন্দির প্রাঙ্গন থেকে উত্তর মালদহ হিন্দু ঐক্য ও সুরক্ষা মঞ্চ প্রতিবাদ মিছিল করে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবি তোলা হয়



