মুম্বই: ঘরোয়া ক্রিকেটে বরাবরই দুরন্ত পারফরম্যান্স। অথচ জাতীয় দলে চিরকাল ব্রাত্য থেকে গিয়েছিলেন পদ্মাকর শিভালকর। সোমবার প্রাক্তন ক্রিকেটার শিভালকরের (৮৪) প্রয়াণে শোকের ছায়া ক্রিকেট মহলে। ১৯৬১-৬২ মরশুমে মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক এই বাঁ হাতি স্পিনারের। ১২৪ টি ম্যাচে ৫৮৯ টি উইকেট রয়েছে শিভালকরের ঝুলিতে। শুধু তাই নয়, ১৯৭২-৭৩ মরশুমে রনজি ফাইনালে দুই ইনিংস মিলিয়ে ১৩ টি উইকেট তুলে নিয়েছিলেন বিষেণ সিং বেদির সমসাময়িক শিভালকর। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন কিংবদন্তী সুনীল গাভাসকর।



