Bartaman Logo
১০ জুন, ২০২৬

প্রয়াত রাম জন্মভূমি আন্দোলনের নেতা

প্রয়াত রাম জন্মভূমি আন্দোলনের নেতা
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি। অযোধ্যার রামমন্দিরের প্রথম ইট গেঁথেছিলেন। শুক্রবার দিল্লির হাসপাতালে মৃত্যু হল কামেশ্বর চৌপলের। বয়স হয়েছিল ৬৯। বিহারের সাপুলের দলিত নেতা ছিলেন কামেশ্বর। ১৯৮৯ সালে জড়ান রাম জন্মভূমি আন্দোলনে। ২০০২ থেকে ২০১৪ পর্যন্ত বিহারের বিধান পরিষদের সদস্য ছিলেন তিনি। বিজেপির টিকিটে ২০১৪ সালের লোকসভায় লড়েছিলেন। যদিও জিততে পারেননি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ আরও অনেকে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ