Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রতি রবিবার বুথ কমিটির বৈঠকের নির্দেশ তৃণমূলের

প্রতি রবিবার বুথ কমিটির বৈঠকের নির্দেশ তৃণমূলের
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: প্রতি রবিবার বুথ কমিটির বৈঠক করতে হবে। শহর কমিটির কাছে সেই রিপোর্ট জমা দিতে হবে। বুধবার রামপুরহাট শহরের ১, ৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে দলীয় কর্মী সম্মেলনে এমনই নির্দেশ দিলেন দলের জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়।
Advertisement
এদিন শহরের শ্রীফলা এলাকায় ১ ও ১৪নম্বর ওয়ার্ডের কর্মীদের নিয়ে সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে শহর সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত, কাউন্সিলাররা উপস্থিত ছিলেন। ৩নম্বর ওয়ার্ডেও সম্মেলন হয়। তিনটি সম্মেলনেই আশিসবাবু দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে। রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালাতে হবে। 
দলমত নির্বিশেষে মানুষের পাশে থাকুন। দেখবেন মানুষও আমাদের সঙ্গে থাকবে। এরপরই তিনি প্রতি রবিবার বুথভিত্তিক বৈঠক করার নির্দেশ দেন। সেই রিপোর্ট শহর কমিটিতে জমা করার জন্য বলেন।
সম্পর্কিত সংবাদ