Bartaman Logo
১০ জুন, ২০২৬

প্রয়াত প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার নবীন চাওলা

প্রয়াত প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার নবীন চাওলা
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার নবীন চাওলা। বয়স হয়েছিল ৭৯ বছর। জানা গিয়েছে, মস্তিষ্কের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন চাওলার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, ‘দেশের ভোট প্রক্রিয়ার প্রতি তাঁর দায়বদ্ধতা আমাদের সবসময় অনুপ্রাণিত করবে।’ আর এক প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশির শোকবার্তা, ‘ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার নবীন চাওলার প্রয়াণে শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি।’ নির্বাচন কমিশনের দায়িত্বে থাকাকালীন একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন নবীন। যার মধ্যে অন্যতম তৃতীয় লিঙ্গের ভোটারদের জন্য বিশেষ বিভাগ তৈরি করা।  ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত নির্বাচন কমিশনারের পদে ছিলেন নবীন। ২০০৯ সালের এপ্রিল থেকে ২০১০ সালের জুলাই পর্যন্ত সামলেছেন মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব। কমিশনার থাকাকালীন নবীনের অপসারণের আবেদন জানিয়েছিলেন তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার এন গোপালস্বামী। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ