Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রতি মঙ্গলবার পাড়ায় সুপার মার্কেট কমপ্লেক্সে বসবে হাট

প্রতি মঙ্গলবার পাড়ায় সুপার মার্কেট কমপ্লেক্সে বসবে হাট
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: পাড়া  ব্লক এলাকায় সুপার মার্কেট রয়েছে। পঞ্চায়েত সমিতির অর্থে সেই মার্কেটে একাধিক স্টল গড়ে তোলা হয়েছে। সেই স্টলগুলি চালু করার জন্য পাড়া পঞ্চায়েত সমিতি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। পঞ্চায়েত সমিতির তরফ থেকে প্রতি মঙ্গলবার বিকালে সুপার মার্কেট কমপ্লেক্স এলাকায় সাপ্তাহিক হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই হাটে যাতে বিক্রেতারা বিভিন্ন জিনিসের পসরা নিয়ে বসতে পারেন এবং ক্রেতারা জিনিস কিনতে পারেন, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আগামী মঙ্গলবার থেকে হাট বসানো হবে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, পাড়া পঞ্চায়েত সমিতি গেটের বিপরীত দিকে সুপার মার্কেট কমপ্লেক্স রয়েছে। বর্তমানে সেখানে পানীয় জল, আলো, টয়লেটের মতো পরিষেবার সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। সকালের দিকে সেখানে বিক্রেতারা বিভিন্ন জিনিস বিক্রি করেন। তবে ওই এলাকায় হাট না থাকায় বিশেষ অসুবিধা হয়। তাই পঞ্চায়েত সমিতি সাপ্তাহিক হাট করে এক জায়গাতে যাতে মানুষ সমস্ত জিনিস কিনতে পারে, তার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার বলেন, পঞ্চায়েত সমিতি সিদ্ধান্ত নিয়েছে, আগামী সপ্তাহ থেকে প্রতি মঙ্গলবার পাড়ার সুপার মার্কেটে হাট বসানো হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ